1. admin@agamirsangbad.com.com : admin-barishal :
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃইমরুল কায়েস শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃজুনাব আলী শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মোঃএকরামুল হক প্রধানমন্ত্রী নির্দেশনা বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বরিশাল জেলা পরিষদেপ্রধান নির্বাহী কর্মকর্তা অফিস করছে না শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মোঃইমাউল হক শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মোঃইমাউল হক শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মোঃইমাউল হক ইমরানের বিরুদ্ধে ইনফ্রা পলিটেকনিক দখলের চেষ্টার অভিযোগ , শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধা! শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মীর্জা মোঃ আব্দুস ছালাম শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মীর্জা মোঃ আব্দুস ছালাম

কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬০৮ বার পড়েছেন
সুনামগঞ্জ প্রতিনিধি // বিয়ের জন্য কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। পরে শিশুসহ ৫ জনকে উদ্ধার করা হলেও বিয়ের ঘটকসহ এক শিশু নিখোঁজ রয়েছেন

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন, ঘটক কেশবপুর গ্রামের মো. সামছুদ্দিন মিয়া (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা. নুসরাত (৭)। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।

নৌকা ডুবির পরপরই হাওর থেকে উদ্ধার করা হয়েছে, কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়াকে (৪৫)। উদ্ধারকৃত ৫ জনকে আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

কান্দাপাড়া গ্রামের বাসিন্দা কাঞ্চন মিয়া বলেন, ‘রাধানগর গ্রামের রিপন মিয়ার শ্যালকের জন্য কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার ভাগ্নির বাড়ি মহেষপুরে যাচ্ছিলেন সবাই। ওই সময় হাওরে মাঝে তীব্র বাতাসে নৌকাটি ডুবে যায়। এ সময় ৫ জনকে উদ্ধার করা হলেও বিয়ের ঘটকসহ দুইজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, পুলিশ ও আশপাশের গ্রামের লোকজন তাদের উদ্ধারে চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকা করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ ৭ জন মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে ধারাম হাওরে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা হাওর থেকে ৫ জনকে উদ্ধার করলেও এখন পর্যন্ত বিয়ের ঘটক ও এক শিশু নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com