1. admin@agamirsangbad.com.com : admin-barishal :
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৪০|
শিরোনামঃ
বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ৪ শতাধিক রোগী পেলেন বিশেষজ্ঞ চিকিৎসাসেবা তালাকের পর ধর্ষণ, বন্দর থানায় নারীর অভিযোগ রুপাতলীতে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিক-মালিক নেতাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে সক্রিয় অসাধুরা! বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃমনিরুজ্জামান রঞ্জু শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃইমরুল কায়েস শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃজুনাব আলী

নাটোরে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৫৯ বার পড়েছেন
নাটোরে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে নাটোর শহরের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিংড়ার বড় বারইহাটি গ্রামের আবু তাহেরের ছেলে ভ্যানচালক আক্তার মৃধা (৪৮) এবং একই এলাকার খয়রুদ্দিনের ছেলে ভ্যানের যাত্রী মো. মোজাম্মেল হক (৪০)। স্থানীয়রা জানান, আক্তার মৃধা তার পুত্রবধূকে খেজুরতলা জুট মিলে কর্মস্থলে নামিয়ে দেয়ার পর যাত্রী মোজাম্মেল হককে ভ্যানে বাড়ি ফেরানোর পথে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। পুলিশ পরে বাসটিকে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 agamirsangbad.com