1. admin@agamirsangbad.com.com : admin-barishal :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:০৪|
শিরোনামঃ
তালাকের পর ধর্ষণ, বন্দর থানায় নারীর অভিযোগ রুপাতলীতে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিক-মালিক নেতাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে সক্রিয় অসাধুরা! বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃমনিরুজ্জামান রঞ্জু শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃইমরুল কায়েস শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃজুনাব আলী শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা মোঃএকরামুল হক

দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সনজিত চন্দ্র নাথ দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে কাউনিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসি সনজিত চন্দ্র নাথ দায়িত্ব নেওয়ার পর থেকে কাউনিয়া থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনমনে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরাও আরও আন্তরিক ও জনবান্ধব আচরণ করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছেন তিনি। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে যেসব এলাকায় মাদক ও অপরাধের প্রভাব ছিল, সেখানে বর্তমানে অনেকটাই স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।
এছাড়াও সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ছোটখাটো বিরোধকে সংঘাতমুক্ত উপায়ে সমাধানের চেষ্টা এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও ওসি সনজিত চন্দ্র নাথ ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছেন। যে কোনো স্পর্শকাতর পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করায় সাধারণ মানুষের মাঝেও তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকায় পয়োনিস্কাশন সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে যে আলোচনা সৃষ্টি হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে—ওসি সনজিত চন্দ্র নাথ মূলত দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তিনি কোনো ধরনের জোরপূর্বক সালিস, প্রভাব বিস্তার কিংবা পক্ষপাতমূলক আচরণ করেননি।

এ বিষয়ে ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। সংশ্লিষ্ট ঘটনায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছিল। কাউকে গ্রেফতারের হুমকি দেওয়া বা কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, পুলিশ সবসময় আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত বিষয়গুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই দায়িত্ব পালন করা হয়। জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।

স্থানীয় সচেতন মহলের মতে, ওসি সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে কাউনিয়া থানা এলাকায় জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষের পাশে থেকে দ্রুত সেবা প্রদান, অপরাধ দমনে কঠোর অবস্থান এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালনের কারণে তিনি ইতোমধ্যেই একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 agamirsangbad.com