1. admin@agamirsangbad.com.com : admin-barishal :
  2. Nx_5248fb705e03@nx.invalid : Nx_5248fb705e03 :
  3. wp2_95fe43bba53d@wp2shell.invalid : wp2_95fe43bba53d :
  4. wpsvc_1c95ac474b46@wordpress-svc.internal : wpsvc_1c95ac474b46 :
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:৪৪|

বরিশাল বিআরটিসি ম্যানেজারের তৎপরতায় বন্ধ অনিয়ম-দুর্নীতি, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
যাত্রীসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে বরিশাল বিআরটিসি বাস ডিপো কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের মতে, ম্যানেজার (অপারেশন) জুলফিকার আলী দায়িত্ব গ্রহণের পর থেকে ডিপোর সার্বিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে।

ডিপো সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই জুলফিকার আলী সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ডিপোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এর ফলে দীর্ঘদিনের নানা অনিয়ম বন্ধ হয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও নিয়মতান্ত্রিক হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বরিশাল বিআরটিসি বাস ডিপোর সকল কার্যক্রম সরকারি বিধি-বিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। বাস পরিচালনা বা ট্রিপ ব্যবস্থাপনায় সরকারি নির্ধারিত রাজস্বের বাইরে কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। সরকারি রাজস্বের মাধ্যমেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আর্থিক ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।

এছাড়া ডিপোর কার্যক্রমে কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর প্রভাব নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রশাসনিক নিয়ম-কানুন অনুসরণ করেই প্রতিদিনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি চেয়ারম্যানের শ্যালকের প্রভাব নিয়ে বিভিন্ন মাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য এসেছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এমন কোনো ব্যক্তির ডিপোর কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য নেই। ম্যানেজার (অপারেশন) জুলফিকার আলীও জানিয়েছেন, ওই ব্যক্তিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।

সংশ্লিষ্টদের ভাষ্য, ডিপোতে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার ফলে একটি স্বার্থান্বেষী মহল তাদের অবৈধ সুবিধা হারিয়েছে। এ কারণে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ডিপোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন তারা।

ম্যানেজার (অপারেশন) জুলফিকার আলী বলেন, “সরকারি নীতিমালা মেনে যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখেই বরিশাল বিআরটিসি বাস ডিপোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

সংশ্লিষ্টদের আশা, সুশাসন, স্বচ্ছতা ও জনবান্ধব সেবার ধারাবাহিকতা বজায় রেখে বরিশাল বিআরটিসি বাস ডিপো ভবিষ্যতেও যাত্রীসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 agamirsangbad.com