1. admin@agamirsangbad.com.com : admin-barishal :
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৫৩|
শিরোনামঃ
শাসক নয় সেবক হওয়াই কাম্য- মোঃ আব্দুল হাই শাসক নয় সেবক হওয়াই কাম্য – মোঃ মফিজুল ইসলাম শাসক নয় সেবক হওয়াই কাম্য- বেলায়েত হোসেন শাসক নয় সেবক হওয়াই কাম্য – মোঃশফিকুল ইসলাম শাসক নয় সেবক হওয়াই কাম্য – মোঃশফিকুল ইসলাম শাসক নয় সেবক হওয়াই কাম্য – মোঃশফিকুল ইসলাম শাসক নয় সেবক হওয়াই কাম্য – মোঃশফিকুল ইসলাম বরিশাল বিআরটিসি ম্যানেজারের তৎপরতায় বন্ধ অনিয়ম-দুর্নীতি, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বরিশালের ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা আদালতে নির্দোষ প্রমাণের ৫ বছর পরেও এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে অপ-প্রচার!

বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ৪ শতাধিক রোগী পেলেন বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে এবং স্থানীয় সমাজসেবীদের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চরাদী মকিমাবাদ আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের আয়োজন করেন এছাহাক-লালমন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী এবং ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আমতলা পানির ট্যাংকি এলাকার ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম ইকবালুর রহমান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাহাক-লালমন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী, ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং দারুল উলুম তালিমুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মো. নুরুল্লাহ গাজী।
ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। চিকিৎসাসেবা দেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আল মামুন হোসেন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম মশিহ-উল-আযম, আবাসিক চিকিৎসক ডা. সাবিকুন নাহার উর্মি, গাইনি বিশেষজ্ঞ ডা. রুবি আক্তার এবং নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহমেদ শিবলি।
এছাড়া ক্যাম্পে আগত রোগীদের জন্য ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালে সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ৩৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তারা বলেন, বরিশালে গিয়ে এসব বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল পাওয়া যেমন কঠিন, তেমনি সময়সাপেক্ষও। সেখানে নিজ এলাকায় এসে বিনা ভিজিটে চিকিৎসাসেবা পাওয়ায় তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।
স্থানীয়রা এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 agamirsangbad.com