1. admin@agamirsangbad.com.com : admin-barishal :
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩০|
শিরোনামঃ
বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ৪ শতাধিক রোগী পেলেন বিশেষজ্ঞ চিকিৎসাসেবা তালাকের পর ধর্ষণ, বন্দর থানায় নারীর অভিযোগ রুপাতলীতে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিক-মালিক নেতাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে সক্রিয় অসাধুরা! বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃমনিরুজ্জামান রঞ্জু শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃইমরুল কায়েস শাসক নয় সেবক হওয়াই কাম্য এই স্লোগান কে সামনে রেখে জনগণের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রতিটা ইউনিয়নে মোঃজুনাব আলী

রুপাতলীতে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিক-মালিক নেতাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনাল এলাকায় কথিত চাঁদাবাজি, শ্রমিক হয়রানি ও অনিয়মের প্রতিবাদে শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর রুপাতলীস্থ গোল চত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ‘বরিশাল জেলা অটো রিক্সা, অটো টেম্পু, মিশুক চালক রেজিস্ট্রেশন নং-৫১৭’ সংগঠন।
সমাবেশে অংশগ্রহণকারী শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রুপাতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহন, স্ট্যান্ড ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এতে পরিবহন শ্রমিক, চালক ও সাধারণ ব্যবসায়ীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

কর্মসূচির ব্যানারে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চিহ্নিত চাঁদাবাজ হিসেবে মোঃ মিলন মোল্লা, স্বপন মোল্লা, চুন্নু সিকদার, সোহাগ হাওলাদার ও ফিরোজসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। বক্তারা দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে সাধারণ শ্রমিকদের মাঝে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব আল আমিন রুবেল, ১নং সদস্য আব্দুর রাজ্জাক সরদার এবং রুপাতলী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার।

বক্তারা বলেন, রুপাতলী বাস টার্মিনাল শ্রমিকদের জীবিকার স্থান। এখানে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা সাধারণ শ্রমিকদের ওপর জুলুম বরদাশত করা হবে না। আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছি।

প্রশাসনের কাছে আমাদের দাবি-অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
তারা আরও বলেন, অতীতে প্রভাব খাটিয়ে যারা টার্মিনাল এলাকায় আধিপত্য বিস্তার করেছে, তাদের বিরুদ্ধে শ্রমিক সমাজ এখন সোচ্চার।

শ্রমিকদের স্বার্থ রক্ষা ও একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোল চত্বরে এসে শেষ হয়। এসময় বিপুল সংখ্যক শ্রমিক, চালক ও মালিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 agamirsangbad.com